বিদেশি শ্রমিক নিয়োগ স্থগিত এবং বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে বাতিল করল মালয়েশিয়া।
জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী দাতুক সেরি আহমদ জাহিদ হামিদী। মন্ত্রিসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
শনিবার বাগন দাতুহ আসনের গ্রাম্যপ্রধানদের নিয়োগপত্র হস্তান্তর অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি জানান, ‘এ সিদ্ধান্তের ফলে পরিকল্পনা অনুযায়ী নতুন ১৫ লাখ বিদেশি শ্রমিকের একজনও আমাদের দেশে ঢুকতে পারছেন না।’
তিনি আরো বলেন, যাদের শ্রমিক দরকার তাদেরকে অবশ্যই বর্তমান শ্রমিক যাদের ওয়ার্ক পারমিট নেই বা যাদের ওয়ার্ক পারমিটের সময় অতিক্রান্ত হয়ে গেছে তাদেরকে বৈধ করার জন্য আবেদন করতে হবে।
নিয়োগকর্তাদের এ জন্য ৩০ জুন পর্যন্ত সময় দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়েরও দায়িত্বে থাকা জাহিদ হামিদী। সূত্র : স্টার অনলাইন, মালয়েশিয়া,
এমবি





