বগুড়ার শেরপুর উপজেলার হামছায়াপুরে রানা আহম্মেদ (২০) নামে এক শিবির কর্মী গুলিবিদ্ধ হয়েছে। রোববার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। তিনি শেরপুর উপজেলার বগুড়া চকপোতা গ্রামের খলিল প্রামাণিকের ছেলে।
পুলিশ জানায়, সকালে মহাসড়কে শিবির কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ তাদের সাত রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে শিবির কর্মী রানার পায়ে গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে আটক করা হয়। এ ছাড়া ভাঙচুরের সঙ্গে জড়িত আরো দুজনকে আটক করা হয়েছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ হাশমী জানান, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
কেএইচ





