মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত এক অভিযান চালিয়ে বিসিআইসি ডিলারসহ ১০ ব্যাক্তিকে প্রায় দেড়লাখ টাকা জরিমানা করেছে।

জানা গেছে, মঙ্গলবার (০৫ জানুয়ারি) দুপুরে লাঙ্গলবাঁধ বাজারের সার ব্যবসায়ী বিসিআইসি ডিলার মোশারফ হোসেন, ওষুধ ব্যবসায়ী পিযুষ কুমার, মা কসমেটিক সহ ১০টি ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকাসহ মোট ৩৮ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ও শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন কবির।

এ সময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন ভোক্তা অধিকারের মাগুরার সহকারী পরিচালক মো: মামুনুল হাসান।

নিয়মিত অভিযানের অংশ বলে সাংবাদিকদের জানিয়েছেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন কবীর।

সাইফুল্লাহ/এমবি