নাটোরে ট্রাকের ধাক্কায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুতর অবস্থায় এদের একজনকে ঢাকা পঙ্গু হাসপাতাল ও অপরজনকে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- নাটোর পুলিশ লাইনে কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এডি বশির তালুকদার (৫২) ও কনস্টেবল ইব্রাহিম (৩২)।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সী সাহাবুদ্দিন আহমেদ জানান, এএসআই বশির ও কনস্টেবল ইব্রাহিম পুলিশ সুপারের বাংলোয় ডিউটি শেষে রাত সাড়ে ১১টার সময় বাসায় ফিরছিলেন। এসময় জেলা প্রশাসকের বাস ভবনের সামনে একটি ট্রাক তাদের ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে অন্য পুলিশ সদস্যরা এসে তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।

পরে অবস্থার অবনতি হলে রাতেই এএসআই বশির তালুকদারকে ঢাকার পঙ্গু হাসপাতাল এবং কনস্টেবল ইব্রাহিমকে রাজশাহী মেডিকেলে কলেজ হাসাপাতালে স্থানান্তর করা হয়।

এমই