সাভারে একটি শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই কলোনির ১২টি কক্ষসহ মালামাল পুড়ে গেছে।
রোববার দুপুরে উপজেলার তেতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া নগরচর এলাকার স্থানীয় ব্যবসায়ী আব্দুল লতিফের মালিকাধীন কলোনিতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাড়ির ১২টি কক্ষ ও কক্ষে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারেনি ফায়ার সার্ভিস।
কেএইচ





