রাজধানীর বিমানবন্দর থানার কাউলা এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভারে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বিষয়টি জানান। তিনি বলেন, সকালে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমএনজে