ফেনীর সোনাগাজীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।

শুক্রবারবেলা ১২টার দিকে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের মাহবুব মিয়ার বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই বাজারে দীর্ঘদিন ধরে যুবলীগ ও ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে যুবলীগ কর্মী আবুল কালাম (৩৫), আশরাফুল ইসলাম (২৮), মাসুদ (২৬) ও ছাত্রলীগ কর্মী সবুজ (২২) আহত হয়। তাদের সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) সৈয়দুল মোস্তফা জানান, তিনি বিষয়টি জানেন না।

এসএইচ