যশোরের বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রাম থেকে ৫০ পিচ ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৮টায় বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদের আটক করে।
আটকরা হলেন, নড়াইলের কলাগাতি গ্রামের ইউছুফ আলীর স্ত্রী সুনাভান (৪৫) ও বেনাপোলের ভবারবেড় গ্রামের ছালামের স্ত্রী বেগম (৪২)।
বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেজানান, গোপন সংবাদের ভিত্তিতে ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে দুই নারীকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে আটকদের যশোর আদালতে পাঠানো হবে।
এদিকে স্থানীয়রা অভিযোগ করেন, পুলিশকে মাশোহারা দিয়েই ভবারবেড় গ্রামে শতাধিক বাড়িতে প্রতিদিন প্রকাশ্যে মাদক বেচাকেনা হচ্ছে। পুলিশের ভাগে টাকা কম পড়লেই এরকম অভিযান চালিয়ে দুই একজনকে আটক করে আতঙ্ক সৃষ্টি করে বলে স্থানীয়রা দাবি করেন।
কেএইচ





