রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় প্রেমিকার বাড়ি থেকে বাবু মণ্ডল (২৫) নামে এক প্রেমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিকা নিপা বেগমকে (২২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

উপজেলার মৌরাট ইউনিয়নের বিলচাপড়া গ্রামে প্রেমিকা নিপার বাড়ি থেকে বুধবার রাত আড়াইটার দিকে লাশটি উদ্ধার করা হয়।

বাবু মণ্ডল পাংশা পৌর এলাকার বিষ্ণুপুর গ্রামের করিম মণ্ডলের ছেলে।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শ্যামা মো. ইকবাল হায়াত জানান, আট বছর আগে ওবায়দুর রহমান নামে একজনের সঙ্গে বিয়ে হয় নিপা বেগমের। ধারণা করা হচ্ছে পরকীয়া প্রেমের জেরেই এ ঘটনা ঘটেছে। রাত আড়াইটার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়েছে।

লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমই