চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে।
আজ (১৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে পাওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে চট্টগ্রামে করোনায় ১ হাজার ২৭৯ জন মারা গেছেন।
এর মধ্যে ৭০৬ জন চট্টগ্রাম নগরীর, বাকি ৫৭৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে এইসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে আরও জানানো হয়, এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ১ হাজার ১৩১ জন। এর মধ্যে ৭৩ হাজার ২৯৪ জন চট্টগ্রাম নগরীর। বাকি ২৭ হাজার ৮৩৭ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার।
এমবি





