যশোরের শার্শায় ৭০ লাখ টাকা মুল্যের ভারতীয় ইমিটেশন পণ্য সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

উপজেলার রাজাপুর গ্রাম থেকে বৃহস্পতিবার সকালে পণ্যগুলো জব্দ করা হয়।

২৬ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে: কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদ আসে ভারত থেকে ইমিটেশন পণ্যের বড় একটি চালান সীমান্ত পেরিয়ে এপারে প্রবেশ করেছে।

পরে ঐ খবরের ভিত্তিতে সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালালে চোরাচালানীরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়।

বস্তার মধ্য থেকে প্রায় ৭০ লাখ টাকা মুল্যের বিভিন্ন প্রকারের বিপুল পরিমান চশমা, ইমেটেশন জুয়েলারি চেইন, সিটি গোল্ডের চুরি জব্দ করা হয়।

জব্দকৃত পণ্য পরবর্তীতে বেনাপোল কাস্টমসএ জমা দেওয়া হবে বলে জানায় বিজিবি।

এমকে