মৌলভীবাজারের দুটি জঙ্গি আস্তানার মধ্যে নাসিরপুর এলাকার জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেছে সোয়াত টিম।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার কিছু পরে এ অভিযান শুরু হয়।

এর আগে ঢাকা থেকে সোয়াত টিম মৌলভীবাজারের সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুরে পৌঁছায়।

অভিযান শুরুর পর থেকে সেখানে থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে।

এদিকে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকার অপর জঙ্গি আস্তানাটি এখনও ঘিরে রেখেছে আইনশৃংখলা বাহিনী।

এর আগে ভোর সাড়ে ৫টা থেকে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকার একটি দোতলা বাড়ি এবং সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুরের একতলা বাড়ি ঘিরে রাখে আইনশৃংখলা বাহিনী।

ওই দুই আস্তানা থেকেই জঙ্গিরা পর পর কয়েকটি গ্রেনেড ও গুলি ছোঁড়ে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র জানায়, এই দুই বাড়ির মধ্যে দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। বাড়ি দুটি লন্ডন প্রবাসী সাইফুল ইসলামের। দুটো বাড়িই ভাড়া দেয়া। কোনোটিতে মালিকপক্ষের কেউ থাকেন না।

এমই