নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় বঙ্গবন্ধু সড়কের পাশে অবস্থিত টোকিও প্লাজার আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে বুধবার সাড়ে ৬টার দিকে দিকে ১৬ তলা বিশিষ্ট ভবনের পঞ্চম তলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যেই পুরো পঞ্চম তলায় আগুন ছড়িয়ে পড়ে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিনমনি শর্মা জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এসএম





