মানিকগঞ্জের ঘিওরে ঢাকাগামী সবজি বোঝাই একটি ট্রাক উল্টে ২ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

শনিবার দিনগত রাতে সাড়ে ১০টায় ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকরামুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, 'মহাসড়কের ওই স্থানে ভাঙ্গা থাকায় দ্রুতগতির সবজি বোঝাই ট্রাকটির চালক ব্রেক চাপলে তা উল্টে যায়। এতে ট্রাকের উপরে থাকা দুই ব্যবসায়ী চাপা পড়ে নিহত হন। এ সময় ট্রাক চালক ও হেলপারসহ আহত হন আরো চারজন'।

এআই