জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মামলার রায়কে কেন্দ্রকরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রজধানীতে সোমবার আনুমানিক রাত ৮টায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি মহাপরিচালক জানান, বিজিবি সদস্যারা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছে।
আগমীকাল মঙ্গলবার একাত্তরে বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ, পরিকল্পনা, উস্কানি, সহায়তাসহ মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর মামলার রায় ঘোষণা করা হবে।
ঢাকা, ২৩ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর





