চট্টগ্রামের চার উপজেলায় সোমবার দিন ও রাতভর অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৮ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন বিএনপির ও পাঁচজন জামায়াতের কর্মী রয়েছেন।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান বলেন, হরতাল-অবরোধে নাশকতা ও সহিংসতা সৃষ্টির অভিযোগে সীতাকুণ্ড, বোয়ালখালী, লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
এআর





