ঢাকা ব্যাংকের অর্থায়নে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং সড়কে আকর্ষণীয় ফুল এবং কাঠ জাতীয় গাছের চারা রোপনের কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার ডিএসসিসির প্রশাসক মোঃ ইব্রাহীম হোসেন খানের কাছে বিভিন্ন প্রকার গাছের চারা হস্তান্তর করেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ হাবীব।

এসময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনছার আলী খান , ঢাকা ব্যাংক ও সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ ব্যাপাওে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনছার আলী খান বলেন, রাজধানীকে সবুজায়নের পাশাপাশি সুন্দরভাবে গড়ে তোলার স্বার্থে ঢাকা ব্যাংকের আর্থিক সহায়তা নেয়া হচ্ছে।
প্রথমত ঢাকা ব্যাংক আজ এক লাখ টাকার চেক ডিএসসিসিকে হস্তান্তর করেছে। আর এ অর্থ দিয়ে প্রায় এক হাজার গাছের চারা ও বাশের কঞ্চি ক্রয় এবং চারা রোপন করা হবে।

ঢাকা, একে, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর