রাজধানীর রামপুরার পূর্ব হাজীপাড়ার বৌবাজার এলাকায় একটি টিনসেড বাড়ি দেবে গিয়ে ১১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
বুধবার বিকাল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়ির ২০-২৫ জন বাসিন্দা আটকা পড়েছেন।
নিহতরা হলেন, বরগুনার নিজাম (৪৫), রিকশাচালক মিজানুর রহমান (৩০) ও স্থানীয় মুদি দোকানদান বরিশালের হারুণ অর রশিদ (৫৬), সাইফুল ইসলাম (১৪),রোকসানা (২২), কল্পনা (৪৫), খলিলুর রহমানের ছোট ছেলে মহিদুল ইসলাম (১৪), ঝালকাঠীর মাসুদের স্ত্রী খাদিজা (১৯), জোছনা (৪০), ফারজানা (১২) জাকির (৩৫) এবং রুনা (১৪)।
ফায়ার সার্ভিসের ওসি এনায়েত উল্লাহ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়াদের উদ্ধার কাজ শুরু করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রামপুরার পূর্ব হাজীপাড়ার বৌজাবার এলাকায় একটি টিনসেড বাড়ি হঠাৎ করে পানির নিচে দেবে যায়। এ ঘটনায় বাড়ির ভিতরে বেশ কয়েকজন আটকা পড়ে। তাদের মধ্যে ১১ জনের প্রাণ হানি ঘটেছে।

দেবে যাওয়া বাড়ির মালিকের নাম মনির চৌধূরী। এ ঘটনার পর এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, এ ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এসএইচ/জেআই





