ঢাকা আইনজীবী সমিতির সদস্য এ্যাডভোকেট মুজিবুল হক মুন্সীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে তাঁকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
মরহুম এ্যাডভোকেট মুজিবুল হক মুন্সী ১৩ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত ১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি পরিবার পরিজন সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা আজ বুধবার সকাল ১০টায় কদমতলা স্কুল সংলগ্ন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। তার নামাজে জানাজায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামছুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি শহিদুল ইসলাম, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও সবুজবাগ উত্তর থানা আমীর মনির বিন আনোয়ার, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও সবুজবাগ দক্ষিণ থানা আমীর আব্দুল বারী, সবুজবাগ দক্ষিণ থানা সেক্রেটারি কামরুল হাসান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক হাফিজুর রহমান, ঢাকা মহানগরী পুর্বের সভাপতি মুজিবুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ। মরহুমের স্ত্রী হালিমা খাতুন জামায়াতে ইসলামীর সবুজবাগ দক্ষিণ থানার মহিলা বিভাগীয় সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এএস





