ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র গাঙ্গিনারপাড় হকার্স মার্কেটে আগুন লেগেছে।

বৃহস্পতিবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শহিদুর রহমান বলেন, সকাল পৌনে ৭টার দিকে ওই মার্কেটে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

তিনি জানান, ময়মনসিংহ ফায়ার সার্ভিসের চারটি এবং ত্রিশাল, মুক্তাগাছা, ফুলবাড়িয়া ও ঈশ্বরগঞ্জ উপজেলার আরো চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

জেড