ঢাকার সাভারে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় সঞ্জিত রায় (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার দিলখুশাবাগ এলাকার একটি পাঁচতলা বাড়ির ফ্ল্যাট থেকে সঞ্জিতের লাশ উদ্ধার করা হয়।

নিহত সঞ্জিত মানিকগঞ্জ জেলার সদর থানার বাবারচড় গ্রামের রঞ্জিত রায়ের ছেলে। তিনি রাজফুলবাড়িয়া এলাকায় নাভানা ফার্নিচার কারখানায় কাজ করতেন।

পুলিশ জানায়, দিলখুশাবাগ এলাকায় জনৈক আবদুল কাদেরের বাসায় ভাড়া থাকতেন সঞ্জিত। গতকাল রাতে নিজ ঘরে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখতে পান প্রতিবেশীরা।

পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) তারেক জানান, এটি হত্যা না আত্মহত্যা, ময়নাতদন্তের পর তা জানা যাবে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


জেড