রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঝটিকা মিছিল বের করেছে ইসলামী ছাত্রশিবিরের নেতা কর্মীরা। বুধবার সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয় কাজলা গেট থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক দিয়ে প্রধান ফটক সংলগ্ন মোড়ে শেষ হয়। এসময় সেখানে তারা এক সংক্ষিপ্ত সমাবেশ করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে শিবিরের সাংগঠনিক সম্পাদক শোয়েব শাহরিয়ারের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী কাজলা গেট থেকে জড়ো হয়ে একটি মিছিল ঢাকা-রাজশাহী মহাসড়ক দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দিকে নিয়ে যায়। ইতিমধ্যে প্রধান ফটক সংলগ্ন পানির পাম্পের পাশে মিছিলটি শেষ করে এক সমাবেশের আয়োজন করে। পরে শিবিরের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কেরি ক্লাবের রাস্তা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
মতিহার থানা ওসি আলমগীর হোসেন বলেন, ‘কাজলা গেট থেকে শিবিরের কয়েকজন নেতাকর্মী ঝটিকা মিছিল করে দ্রুত পালিয়ে যায়। এতে কোন ভাংচুর বা সহিংসতার ঘটনা ঘটে নি।’ তবে এখন পরিবেশ শান্ত রয়েছে বলে জানান তিনি।
ঢাকা,এমএইচ ১৮ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





