কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় ১৪৮/২ (আর) সীমান্ত পিলারের সন্নিকটে উপজেলার আদাবাড়িয়া ইউপি’র গড়ুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে ১০ সদস্যের বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৩২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন এবং ১৫ সদস্যেরে বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ৮৫ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডেন্ট অধিনায়ক শ্রী সুনীল কুমার সিংহ।
পতাকা বৈঠকে মাদক দ্রব্য পাচার প্রতিরোধ, সীমান্তের কাঁটাতারের বেড়া কর্তন না করা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করা এবং বিজিবি-বিএসএফ প্রীতি ভলিবল ও ফুটবল খেলার বিষয়ে ফলপ্রসূ আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ঘন্টাব্যাপী পতাকা বৈঠক চলাকালে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়।
ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর





