বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকামহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল বলেছেন, এই প্রচন্ড শীতে আর্ত-মানবতারকল্যাণে সাড়াদিয়ে অসহায়, হত-দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে সামর্থবানদের এগিয়ে আসতে হবে। অসহায় মানুষের কল্যাণে সরকারের ভূমিকা হতাশাজনক।
আজ জামায়াতে ইসলামী ঢাকামহানগরী দক্ষিণের চকবাজার থানার উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাবলেন।
নুরুল ইসলাম বুলবুল বলেন, শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের দায়িত্ব হলো সরকারের। কিন্তু সরকার জনগণের দুঃখ-দুর্দশায় তাদের পাশে দাঁড়াতে বরাবরের মতই ব্যর্থতার পরিচয় দিচ্ছে।বর্তমান সরকার জনগণের প্রতিনিধিত্ব করেনা বিধায় জনগণের সুখ-দুঃখের কোনো দায় সরকার রাখেনা। তিনি জরুরী ভিত্তিতে দেশের দরিদ্র ও শীতার্ত মানুষের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান।
নুরু লইসলাম বুলবুল আরও বলেন, জামায়াতে ইসলামী প্রচলিত কোনরাজনৈতিক দল নয় বরং গণমানুষের জন্য কল্যাণ কামী একটি আদর্শবাদী সংগঠন। জাতির যেকোন দুর্যোগ ও ক্লান্তিকালে জামায়াতে ইসলামী সীমিত সামর্থ নিয়ে বিপদগ্রস্থ ও দুর্গত মানুষের পাশে সব সময়ই এসে দাঁড়িয়েছে। গণমানুষেরপ্রতি সে দায়বদ্ধতা থেকেই আমরাআমাদের সীমিতসামর্থ নিয়েশীতার্ত মানুষেরপাশে দাঁড়িয়েছি।
আমরা আপনাদের পাশে থেকে একটি সুন্দর, সৌহার্দপূর্ণ, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখি। সেই স্বপ্ন পুরনের লক্ষে ভবিষ্যতেও যেন সকল বিপদ-আপদে আপনাদের পাশে থাকতে পারি সেই দোয়া করবেন।
ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও চকবাজার থানা আমীর আবু আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি এডভোকেট মুরাদ খান শাহীন, এডভোকেট হুমায়ুন কবিরসহ চকবাজার থানার কর্মপরিষদ সদস্য, ওয়ার্ড সভাপতিবৃন্দ ও অন্যান্য নেতৃবৃন্দ। -প্রেস বিজ্ঞপ্তি
এএস





