গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় টোক বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় লিপি বেগম (১৭) নামে এক মানষিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছে।
লিপি কাপাসিয়ার টোক এলাকার সাতারব গ্রামের চান মিয়ার মেয়ে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে ঢাকা-কিশোরগঞ্জ রোড় প্রায় একঘণ্টা অবরোধ করে রাখেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এবং লাশ উদ্ধার করে কাপাসিয়া থানায় নিয়ে আসে।
এমকে





