[b]ঢাকা:[/b] বিএনপি চেয়ারপারসন ও বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা করবেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পংকজ শরণ। খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এই সাক্ষাত হবে বলে জানিয়েছে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং।
৫ জানুয়ারির নির্বাচনের পর বিএনপি নেত্রী খালেদা জিয়া খালেদা জিয়া ‘কার্যত গৃহবন্দী’ অবস্থা থেকে মুক্ত হলে তাঁর সঙ্গে একাধিক কুটনীতিক দেখা করেন। দলের নেতাদের সঙ্গে বিভিন্ন দেশের কুটনীতিকদের একাধিকবার বৈঠক হয়।
গত সোমবার সন্ধ্যায় গুলশানে একটি হোটেলে বিএনপির নেতাদের সঙ্গে বিভিন্ন দেশের কূটনীতিকদের একটি বৈঠকে আন্দোলনের সময় সহিংসতা ও নাশকতা সম্পূর্ণ পরিহার করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা। আন্দোলন চলাকালে সহিংসতা যেন না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে বিএনপিকে পরামর্শ দেন তাঁরা।