রাজধানীর পুরান ঢাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) ছয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, সাজ্জাদুল আলম মুক্তি, মেসবাহ উর রহমান প্রদীপ, বাশার, আশরাফ, আজিজ ওরফে বাবু ও শফিক ওরফে পলাশ ওরফে বিজয়।

ঢাকা মহানগর পুলিশে ‍উপ কমিশনার (গণমাধ্যম) মারুফ হোসেন সরদার জানান, মঙ্গলবার রাতে কোতোয়ালি ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে ঐ ছয়জনকে গ্রেফতার করা হয়।

মারুফ হোসেন জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে সংগঠনের প্রচারপত্র, জিহাদি বই, ল্যাপটপ ও পেনড্রাইভ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ওএফ