রাজধানীর কাওরানবাজারে রেললাইনের দুপাশে উচ্ছেদ অভিযান শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শুক্রবার সকালে এ অভিযান শুরু হয়।

গতকাল বৃহস্পতিবার রেললাইনের পাশে ট্রেনে কাটা পড়ে চার জন নিহত হওয়ার প্রেক্ষিতে এ অভিযান চালানো হচ্ছে।

গতকাল সকালে ঢাকামুখী যমুনা এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া কর্ণফুলি ট্রেনের সামনে কয়েকজন পথচারী পড়ে গেলে ঘটনাস্থলে একজন ও পরে হাসপাতালে চিকিৎসাধীন অব্স্থায় নারীসহ আরও তিনজন মারা যান।

রাজধানীতে অনেকগুলো রেলক্রসিং ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে রেলওয়ে। এর মধ্যে কাওরান বাজার অন্যতম।

রেললাইনের আশপাশে অবৈধ বাজার, দোকানসহ বস্তি গড়ে ওঠায় দুর্ঘটনা ঘটছে। অনেকবার উচ্ছেদ অভিযান চালিয়েও ফলাফল শূন্য। আবার রেলওয়ের লোকবল কম থাকার কারণে অভিযান চালিয়েও অনেক সময় অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ করা সম্ভব হয় না।

ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই