গাজীপুর জেলার মহানগরে একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে দু’টি ইউনিট কাজ করছে।
শুক্রবার রাত সাড়ে ১০টায় নলজানী এলাকায় টার্গেট গার্মেন্ট নামে একটি পোষাক তৈরি কারখানার পেছনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
জেডআই





