চট্টগ্রামে অস্থায়ী ছাগলের হাটের দরপত্র জমা দিতে যাওয়ার পথে আবু বকর নামে অপহৃত এক ব্যক্তিকে এক ঘণ্টা উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে সিটি করপোরেশনের কাউন্সিলর আঞ্জুমান আরা বেগমের কাছ থেকে ফোনে অপহরণের খবর পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধারে পুলিশের ৫০ জন সদস্য অভিযান শুরু করে। আনুমানিক এক ঘণ্টা পর শহরের পলোগ্রাউন্ড থেকে তাকে উদ্ধার করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম জানান, সকাল ১১টার দিকে সিটি করপোরেশন ভবনের এস্টেট বিভাগে দরপত্র জমা দিতে যাওয়ার পথে এক ব্যক্তিকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় অন্তত ১৫ জন যুবক। সঙ্গে সঙ্গেই বিষয়টি কোতোয়ালী থানায় ফোন করে জানান তিনি।
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





