রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন রাজউকের সদস্য (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) মো: শফি উল হক।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের (প্রশাসন-৬) উপ-সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক অফিস আদেশে শফি উল হককে চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

গত ০৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদ্যবিদায়ী চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ নূর আলম অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। তার জায়গায় নতুন চেয়ারম্যান নিয়োগ না দেওয়া পর্যন্ত রাজউকের সদস্য (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) মো: শফি উল হককে চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

আফিস আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ০৩ ফেব্রুয়ারি এক আদেশের প্রেক্ষিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ না দেওয়া পর্যন্ত রাজউকের সদস্য (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) মো: শফি উল হককে দায়িত্বের অতিরিক্ত হিসাবে চেয়াম্যানের রুটিন দায়িত্ব দেওয়া হলো।

এমবি