নড়াইলে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের উদ্যোগে নড়াইলে ৯০ দিনের মাদক বিরোধী অভিযান সফলভাবে চলছে। প্রতিদিনই ২-৩জনকে মাদক সহ আটক করছে নড়াইল ডিবি ও থানা পুলিশ। সর্বশেষ শুক্রবার নড়াইলে ২৩পিচ ইয়াবা ও এক কেজি গাঁজা সহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
নড়াইল জেলা টাইম নিউজ প্রতিনিধি উজ্জ্বল রায় জানান গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার কর্তব্যরত ডিবি পুলিশ রাত ১০ টার দিকে নড়াইল সদর উপজেলাধীন চন্ডীবরপুর ইউনিয়নের বাধাল-জঙ্গল গ্রাম নাম স্থান থেকে গাজা সহ ১ জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলে সৈয়দ মনু মিয়া (৩২), পিতা মৃত টিপু সুলতান।
অপরদিকে বিকাল ৩টার দিকে পৌরসভার ০৬ নং ওয়ার্ডের ভাদুলিডাঙ্গা গ্রামের দিনো ও চিত্ত এর বাড়ি থেকে থেকে ২৩ পিচসহ সাগর গাজী (১৮), পিতা মাছুদ রানা, গ্রাম- আলাদাতপুর, নড়াইল, সৌরভ (২০) পিতা রতন কুমার, ভাদুলিডাঙ্গা, অনিক (১৯) পিতা- গোপাল মজুমদার, ভাদুলিডাঙ্গা, মাহফুজ শেখ(১৮) পিতা- হাসান শেখ, আলাদাতপুর, মোট ০৪ জনকে হাতেনাতে আটক করা হয়।
গাঁজা বিরোধী এই বিশেষ অভিযান পরিচালনা করেন, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমানের নেতৃত্বে, এস আই নয়ন পাটোয়ারী, এ এস আই জহির, এ এস আই হাসান, এ এস আই আলমগীর, নারায়ন, শরীফ, শিমুল, বায়জিদ, সাজ্জাদুল ইসলাম, মুরাদ, ইমরান সহ একটি চৌকশ দল।
অপরদিকে ইয়াবা বিরোধী অভিযান পরিচালনা করেন এ এস আই হাসান, আলমগীর সহ ডিবি পুলিশের একটি দল। নড়াইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর বিশ্বাস ও সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আক্তার মোল্যা পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়ে বলেন, পুলিশের মাদক বিরোধী এ অভিযান সফলভাবে চলতে থাকলে আশা করা যায় অচীরেই নড়াইল থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে। তাঁরা পুলিশের এ অভিযানে সন্তুষ্ট।
নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, দৈনিক ভোরের বাংলার প্রকাশক ও সম্পাদক মোঃ জাহাঙ্গীর শেখ, সাধারণ সম্পাদক হিমেল মোল্যা ও পুলিশ সুপারের এ অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, পুলিশের এ অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীরা ঘরবাড়ি ছাড়া হয়ে পড়েছে। ইয়াবা যুব সমাজ কে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। সম্প্রতি সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ঢাকায় একটি জন সমাবেশে বলেছিলেন, যুব সমাজকে বাঁচাতে হলে আগে ইয়াবাকে ধ্বংস করাই প্রথম পদক্ষেপ।
ইতিমধ্যে ইয়াবা ও গাঁজা পাওয়ায় ভ্রাম্যমান আদালত ৩জনকে সাজা প্রদান করেছে। তারা হলেন, মোস্তফা, নৃপেন, শাহ আলম। এ বিষয়ে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম,নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে বলেন, নড়্ইাল থেকে ইয়াবার শিকড় তুলে ফেলা হবে। এর সঙ্গে যারাই জড়িত থাক না কেন তাদের ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন, কোন পুলিশ ও পুলিশ কর্মকর্তা মাদকের সাথে জড়িত থাকে বা কাউকে ছেড়ে দেয় তাদেরকেও ছাড় দেওয়া হবে না। কারণ পুলিশ ও মাদক এক সাথে থাকতে পারে না। হয় মাদক থাকবে না হয় পুলিশ থাকবে।
উজ্জ্বল রায়/জেড





