খুলনার মোহাম্মদ নগর মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ জামায়াত নেত্রী হুমায়রা বেগমসহ ৬ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকার আশরাফ আলীর বাড়ি থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- খুলনার মোহাম্মদনগর মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ হুমায়রা বেগম, খুলনার ইসলামী ব্যাংক ইন্সটিটিউট অব টেকনোলজির শিক্ষার্থী কুষ্টিয়ার আরিফ হোসেন, মংলার আবুবকর, ঝিনাইদহের সাব্বির হোসেন, ঠাকুরগাঁওয়ের রুহুল আমিন এবং কোটচাঁদপুরের তৌহিদ ওমর ও রুমি।
সোনাডাঙ্গা থানার ওসি মারুফ আহমেদ জানান, গ্রেফতারকৃতরা জামায়াত ও শিবিরের নেতাকর্মী। গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয়।
ঢাকা, ১৯ সেপ্টম্বর, টাইমিউজবিডি.কম, এসএইচ





