সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' জলদস্যু দারোগা বাহিনীর প্রধান এনামুল হাওলাদার ও তার সহযোগী সাইফুল নিহত হয়েছেন।
এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি শ্যুটারগান, তিনটি এসবিবিএল, একটি কাটারাইফেল, তিনটি এলজি, পাঁচটি পাইপগান, দেশি অস্ত্রসহ বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে র্যাব-৮।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপপরিচালক মেজর রুম্মন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জলদস্যুরা ডাকাতি প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি দল মঙ্গলবার সকালে সেখানে অভিযান চালায়।
এসময় র্যাব সদস্যদের দেখতে পেয়ে দস্যুরা গুলি চালায়। আত্মরক্ষায় র্যাব পাল্টা গুলি চালালে এনামুল হাওলাদার ও সহযোগী সাইফুল নিহত হন।
এআর





