রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, জেলার চারঘাট, মোহনপুর ও গোদাগাড়ী থেকে জামায়াত-বিএনপি’র চার কর্মীকে আটক করা হয়েছে।
এদিকে, অবরোধ ও হরতালের কারণে রাজশাহী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে সকাল থেকে আন্তঃজেলা রুটের কিছু বাস চলাচল করতে দেখা গেছে।
বিএনপির বিশেষ সম্পাদক ও রাজশাহী জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাদিম মোস্তফাকে আটকের প্রতিবাদে রাজশাহীতে ২৪ ঘণ্টার হরতালের ডাক দেয় জেলা বিএনপি।
সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জরুরি বৈঠক শেষে এ হরতাল পালনের ঘোষণা দেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট তোফাজ্জাল হোসেন তপু।
ইআর





