যাত্রাবাড়ী-ডেমরার মৃধাবাড়ি এলাকায় ১৫ দিন ধরে পানি না থাকায় ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ করেছে স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সড়ক অবরোধ করে রেখেছেন তারা।
স্থানীয় বাসিন্দা মাহবুব হোসেন বলেন, পনেরো দিন ধরে এই এলাকায় ওয়াসার পানি সরবরাহ বন্ধ রয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সঙ্গে এ ব্যাপারে কথা বলা হলেও তারা আমলে নেয়নি।
পানি সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলেও জানান তিনি।
এমআর





