খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি থেকে এক ত্রিপুরা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার উল্টাছড়ি ইউপির পাইয়ং কার্বারী পাড়া এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। সে পাইয়ং কার্বারী পাড়া এলাকার বাসিন্দা চন্দ্র বিশু ত্রিপুরা‘র স্ত্রী বালাতি ত্রিপুরা (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পরে ওই বৃদ্ধা বাসায় না ফেরার কারণে বাবা ও ছেলে তাকে খুঁজতে বের হয়। এক পর্যায়ে উল্টাছড়ি ইউনিয়নের পাইয়ং কার্বারী পাড়া এলাকার নির্জন স্থানে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পুলিশকে খবর দিলে পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এদিকে খবর পেয়ে খাগড়াছড়ি জেলার সহকারী পুলিশ সুপার মো. তৌফিকুল ইসলাম রাতেই ছুটে আসেন পানছড়ি থানায়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা এ হত্যাকান্ড সংঘঠিত করেছে তা জানা যায়নি।
তবে হত্যাকান্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
জেড





