গাইবান্ধার সাদুল্যাপুরে মাইক্রোবাস চাপায় স্বাধীন মাল্টি (২৩) নামে পথচারী এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৩ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার ধাপেরহাট এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত স্বাধীন পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার চতরাহাট এলাকার অনন্তপুর গ্রামের রবিন মাল্টির ছেলে।

স্থানীয়রা জানায়, বিকেলে ধাপেরহাট আখক্রয় কেন্দ্রের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন স্বাধীন। এ সময় রংপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।