পাবনা সদর উপজেলার আরিফপুর গ্রামে মিনহাজ হোসেন(২৫) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার বাড়ির পাশ থেকে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মিনহাজ উপজেলার আরিফপুর গ্রামের রানু মিয়ার ছেলে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিনহাজ দীর্ঘদিন ধরে নেশার সাথে জড়িত ছিল। বিকেলে বাড়ির পাশে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি।
এম আর





