রংপুর জেলার বিভিন্ন এলাকায় শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ ৫১ জনকে গ্রেফতার করেছে।
তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক ব্যবসা, মাদক সেবন, জুয়া, ছিনতাই, চুরি, রাহাজানি, সন্ত্রাসী, হত্যা ও খুনের মামলা রয়েছে বলে জানা গেছে।
জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম জানান, কোতয়ালী থানা পুলিশ ২৭ জনকে, কাউনিয়া থানা পুলিশ ৫ জন, গঙ্গাচড়া থানা পুলিশ ৪ জন,
মিঠাপুকুর থানা পুলিশ ৪ জন, পীরগঞ্জ থানা পুলিশ ৪ জন, পীরগাছা থানা পুলিশ ৩ জন, তারাগঞ্জ থানা পুলিশ ২ জন ও বদরগঞ্জ থানা পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।
রংপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, এ অভিযানের সময় কাউনিয়া থানা পুলিশ একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। এছাড়া ২০ লিটার চোলাই মদসহ ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





