কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। ইসলামী বিশ্বিবিদ্যালয় (ইবি) থানার শান্তিডাঙ্গা গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় বেচাকেনার সময় অস্ত্র ও গুলিসহ ওই দুইজনকে আটক করা হয়। আটকদের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায়।
র্যাব‐১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আলী হায়দার চৌধুরী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাাবের একটি দল ইবি থানার শান্তিডাঙ্গা গ্রামে অভিযান চালায়।
এসময় একটি কলাবাগানের মধ্য থেকে অস্ত্র ব্যবসায়ী আলম মণ্ডল ও আল আমিন মোল্লাকে একটি সিলভার রংয়ের বিদেশী ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন, ৫ রাউন্ড পিস্তলের গুলি ও একটি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে ইবি থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।
ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





