গাজীপুর সিটি করপোরেশনের জয়দেবপুর থানার সংলগ্ন রেললাইন থেকে বুধবার সকালে ট্রেনে কাটা দুটি লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তাদের মধ্যে একজন বৃদ্ধ (৭০) এবং অপরজন কিশোরী (১২)।

নিহত বৃদ্ধ আবদুল মোতালেব গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর এলাকার রমিজ উদ্দিনের ছেলে। নিহত কিশোরীর পরিচয় পাওয়া যায়নি। তার পরনে লাল রঙের সালোয়ার কামিজ রয়েছে।

জয়দেবপুর রেল জংশন ফাঁড়ির এএসআই দাদন মিয়া জানান, সকাল সোয়া ৭টার দিকে জয়দেবপুর থানার পূর্ব পাশে রেললাইন পারাপারের সময় ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আবদুল মোতালেব এবং ধাক্কা লেগে ওই কিশোরীর মৃত্যু হয়। লাশ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

এআর