সিলেট নগরীর ঘাসিটুলা এলাকা থেকে মহানগরীর ১০নং ওয়ার্ড শাখা ছাত্র শিবিরের প্রাক্তন সভাপতি সোহেল আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

সোহেল ঘাসিটুলা হিয়াবরণ মোল্লাপাড়ার সবুজসেনা আবাসিক এলাকার বি ব্লকের ১৪৫ নং বাসার মানিক মিয়ার ছেলে।

সিলেট কোতোয়ালি থানার লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রবিউল হক মাসুম বলেন, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সোহেলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে।

কেএইচ