সিলেটে ছাত্রদলের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিকালে ছাত্রদলের নবগঠিত কমিটি রেজিস্ট্রি মাঠ থেকে মিছিল বের করতে চাইলে প্রথমে পুলিশ বাধা দেয়। কিন্তু তারা মাঠ থেকে একা একা বের হয়ে জড়ো হয়ে পুনরায় মিছিল করার চেষ্টা করলে পুলিশ আবার বাধা দেয়। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ তখন ফাকা গুলি বর্ষণ করে। তাদেরকে ধাওয়া করে জামতলা পর্যন্ত নিয়ে আসে।

এদিকে পদবঞ্চিতদের একটি মিছিল জিন্দাবাজার এলে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এসময় কটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

প্রায় একযুগ পর সিলেট ছাত্রদলের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। কিন্তু কমিটি ঘোষনার পর থেকে পবঞ্চিত ছাত্রদল নেতৃবৃন্দ কমিটি প্রত্যাখ্যান করে।

শনিবার নবগঠিত জেলা ও মহনগর ছাত্রদল রেজিষ্টারী মাঠ থেকে মিছিলের ঘোষণা দেয়। এরপর থেকে দেখা দেয় উত্তেজনা। পদবঞ্চিতরা রেজেষ্টারী মাঠ থেকে বের হওয়া মিছিল প্রতিহত করার ঘোষণা দেয়। তারা সকাল ১০টা থেকে মেয়র আরিফুল হকের বাসার সামনে জড়ো হতে শুরু করেন।

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম. জেএ