চট্টগ্রাম নগরীর সরকারী হাজী মুহাম্মদ মহসিন কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই ছাত্রলীগ নেতা সহ আহত হয়েছেন পাঁচ জন। ছুরিকাঘাতে আহত মহিবুর রহমান জীবন (২৩) এবং আবীর (২১) কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার দুপুর ১টার সময় কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।


চকবাজার থানার ওসি মীর নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে আছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান জানান, দুইজনকে গুরুতর আহত অবস্থায় মেডিকেলে আনা হয়েছে। তাদের মধ্যে আবীরের অবস্থা খুবই আশঙ্কাজনক।

মাসুম/নাজিব