ঐতিহ্যগত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষকে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

রোববার বিকেলে বঙ্গভবনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে এ কথা বলেন তিনি। এসময় বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে বাংলাদেশ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সকল ধর্মের মানুষের স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালনের ঐতিহ্য ধরে রাখতে সবাইকে ভূমিকা রাখতে হবে।

গৌতম বুদ্ধের বাণী আজও সমাজের জন্য সমানভাবে প্রযোজ্য উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, অশান্ত ও অসহিষ্ণু বিশ্বে মানবতা ও শান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের জীবন-দর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

এসএম