বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে নড়াইলে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (০৪ জানুয়ারি) সকালে শহরের পুরাতন বাস টার্মিনালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে কেক কাটা, র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বর থেকে র‌্যালিটি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল মাহামুদ তুফানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুকুল, রাজিব মোল্যা, নূর আলম সিদ্দিকী, মনিরুজ্জামান রোজ, শরিফুল ইসলাম বাপ্পি প্রমুখ। এসময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উজ্জ্বল/এমবি