‘স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়ন পর্যটন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে উদযাপিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস।
দিবসটি উপলক্ষে শনিবার সকাল ৯টায় জেলা শিশু একাডেমির সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়।
এতে খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য বীব কিশোর অটল, সাহেব আলী মিয়া, নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান তরফদার, সহকারী পুলিশ সুপার (এএসপি) কানন আচার্য ও খাগড়াছড়ি পর্যটন মোটেলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আরিফুর রহমানসহ হোটেল মালিক সমিতির কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন জাতী-গোষ্ঠীর বিপুল সংখ্যক তরুণ-তরুণী অংশ নেন।
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





