রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদল করা হয়েছে। নগরীর চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ রদবদল করা হয়েছে বলে পুলিশের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার রাতে আরএমপির কমিশনার মো. শামসুদ্দিন বলেন, ‘রদবদল একটি ওয়ার্ক। এরই ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ কিছু পদে পরিবর্তন আনা হয়েছে।’

আরএমপিতে যোগদানকৃত নতুন কর্মকর্তারা হলেন- নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) পদে আতিকুর রহমান মিয়া, বোয়ালিয়া মডেল থানার সহকারী কমিশনার পদে এস এম মাহমুদ হাসান, একই থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, অফিসার ইনচার্জ (তদন্ত) মাহমুদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার প্রাক্তন ওসি নগর গোয়েন্দা পুলিশের ওসি পদে আশিকুর রহমান।

এ ছাড়া শাহ মখদুম থানার ওসি সায়েদুর রহমান ভূঁইয়াকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে।

এমকে