রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনা অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (৪০) নিহত হয়েছেন।
সোমবার (২৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পথচারী রফিকুল ইসলাম জানান, হানিফ ফ্লাইওভারের উপর থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। দেখে মনে হয় সড়ক দুর্ঘটনার শিকার। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক ক্যাম্প পুলিশের এসআই বাচ্চু মিয়া জানান, অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এমই





